‘নমামি গঙ্গে’ প্রকল্প কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন একাধিক মানুষ

।। স্বর্ণালী মান্না ।।

উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলোকানন্দা নদীর তীরে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ । মঙ্গলবার আচমকাই ট্রান্সফরমার বিস্ফোরণের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন কমপক্ষে ১৫ জন; আহত হন তাঁর থেকেও বেশি সংখ্যক মানুষ । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান । এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে ‘নমামি গঙ্গে’ প্রকল্প কেন্দ্রে ।

মঙ্গলবার রাতে ‘নমামি গঙ্গে’ প্রকল্প কেন্দ্রে আচমকাই ট্রান্সফরমারে বিস্ফোরণ হয় । এই দুর্ঘটনার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কিছু মানুষ । এমনকি মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১৫ জনের । মৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশ মানুষই প্রকল্পের কর্তব্যরত শ্রমিক ছিলেন; তবে এদের মধ্যে রয়েছেন এক পুলিশ কর্মী ও ৫ জন হোমগার্ডও ।  

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ । একই সঙ্গে পৌঁছে যান উদ্ধারকারী দলও । সুত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত চলছে উদ্ধার কাজ । আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্থানীয় হাসপাতালে । বাকি আহতদেরকে হেলিকপ্টারে করে ঋষিকেশ এমসে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে ।

ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই দুর্ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন । তবে পুলিশ সুত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেতুর একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে চলে আসে; সেই সময় একাধিক মানুষ ওই সেতুতে উপস্থিত থাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube