শুক্রবার তৃণমূলের শহীদ দিবস, আর এই উপলক্ষ্যে ট্রেন ভর্তি করে রয়েছেন তৃণমূল কর্মীরা । যার ফলে ট্রেনের টিকিট কেটেও ট্রেনে না যেতে পারায় ক্ষতির পাশাপাশি বিপাকে পড়লেন ২০ জন পরিযায়ী শ্রমিক ।
তৃণমূলের শহীদ দিবস উপলক্ষ্যে ট্রেনে ঠাসাঠাসি যাত্রী । আর তাঁর জেরে টিকিট কেটেও ট্রেনে যেতে পারলেন না একদল পরিযায়ী শ্রমিক । বিজয়ওয়াড়ায় কাজের উদ্দেশ্যে ২০ জন পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেন ধরতে এলে বিপাকে পড়েন তাঁরা ।
রায়গঞ্জ থেকে বিজওয়াড়া যাওয়ার জন্য ৪১০ টাকা দিয়ে অসংরক্ষিত টিকিট কাটলেও ট্রেনে তারা উঠতে পারেননি । এর ফলে ক্ষতির মুখে পড়তে হয় ওই পরিযায়ী শ্রমিকদের । পরিযায়ী শ্রমিকরা বলেন, তাঁরা রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে যেতে চেয়ে ছিলেন কিন্তু ট্রেনে এতটাই ভিড় ছিল, যে তাঁরা ট্রেনে উঠতেই পারলেন না । তাঁরা জানতেন না কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে । আর এই সভাকে কেন্দ্র করে এত লোক যে কলকাতা যাচ্ছেন তাও তাদের জানা ছিল না । তার ফলে সমস্যায় পড়তে হয়েছে তাদের ।
আজকের মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গতকালই রায়গঞ্জ থেকে প্রচুর মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন । বেশির ভাগই তৃণমূল কর্মীরা ব্যাজ ঝুলিয়ে অসংরক্ষিত কামরায় ওঠেন । ট্রেনে তিল ধারণের জায়গাটুকু ছিল না, এমনকি ট্রেনে উঠতেই শুরু হয় ধাক্কাধাক্কি হাতাহাতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

