ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক মদন মিত্র

তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । রঙিন মানুষ, তিনি অন্য সবকিছুর সাথে ভীষণই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় । নিজের বক্তব্য থেকে নাচ-গান সবই তুলে ধরেন সামাজিক মাধ্যমে ।

তবে ফের মদন বেজায় চটেছেন দলের উপর । রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন । দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন মদন মিত্র । ‘আমাদের দল ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন তৃণমূল কর্মী মারা গেল?’ প্রশ্ন তুলে দলকে খোঁচা দিলেন মদন ।

দলের বিরুদ্ধে গিয়ে দলেরই বিধায়ক মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করলেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, এবার পঞ্চায়েতে সবথেকে বেশি মারা গেছে তৃণমূল কর্মী।ক্ষমতায় তৃণমূল। সরকার তৃণমূলের। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তৃণমূল কর্মী মারা যায় কি করে?যে শাসক দল হবে তার হাতেই বন্দুক থাকবে,গুলি থাকবে।তৃণমূল কর্মীর লাশ বাড়ির পরিবারের হাতে আমরা পৌঁছে দিয়েছি। দলের বিরুদ্ধে এমনই ক্ষোভ প্রকাশ করলেন দলেরই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube