২৩-এর ২১শে নিয়ে আশাবাদী তৃণমূল-কংগ্রেস কর্মীরা

এ বছর ২১ শে জুলাই অন্য মাত্রা নিতে চলেছে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
শুক্রবারের এই সমাবেশে যোগ দিতে গতকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দলেদলে তৃণমূল নেতা,কর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন। আজও সকাল থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ট্রেনে চেপে হাওড়া স্টেশনে এসে পৌঁছচ্ছেন মানুষ।

দলের পক্ষ থেকে হাওড়া স্টেশনের বাইরে মজুত রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যায় বাস। দলীয় কর্মীরা ট্রেন থেকে নেমে সেই বাসে চেপে রওনা দিচ্ছেন কলকাতার দিকে। যেখানে তাদের থাকা খাওয়ায় জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সেই গন্তব্যে যাতে তারা সুষ্ঠু ভাবে যেতে পারেন তা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য হাওড়া স্টেশনের বাইরে দলের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে। সেখানে পালা করে থাকছেন হাওড়ার তৃণমূল নেতৃত্বরা। আগতদের সার্বিক বিষয়ে অবগত করার জন্য সেখান থেকে চলছে মাইকিং। রাখা হয়েছে মেডিকেল টিম, জলের ব্যবস্থা ইত্যাদি।

শান্তি শৃঙ্খলার ওপরে নজর রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। গোটা হাওড়া স্টেশন চত্বর সেজে উঠেছে পোস্টার, ব্যানার, পতাকায়।

পুরুলিয়া থেকে আগত বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, প্রত্যেক ২১ জুলাই সহীদ দিবসে তাদের কর্মীরা রেকর্ড ভাঙ্গে। এবছরও তারা অতীতের রেকর্ড ভাঙবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের যে ফলাফল সেই ফলাফল আরও উৎসাহ বাড়িয়েছে কর্মীদের।

যুব নেতা হিমাংশু মন্ডল বলেন, একদিকে পঞ্চায়েতের ফলাফল যেমন আবেগ ও উৎসাহ বাড়িয়েছে, তেমনই কেন্দ্রের মোদী সরকারকে উৎখাত করার জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তার জন্য এই সমাবেশ থেকে নেত্রী মমতা বন্দ্যোপধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা বা গাইডলাইন দেবেন তার সোনার অপেক্ষায় রয়েছেন তারা। নেত্রী সীমা বাউড়ি বলেন, ২১ শে জুলাই মানে আবেগ, উৎসাহ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube