।।স্বর্ণালী মান্না ।।
‘ বেঙ্গালুরুর বিজেপি বিরোধী বৈঠক দুর্নীতিবাজদের সম্মেলন ’, এমনই তীব্র কটাক্ষ শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্ঠে । আজ মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে বৈঠক সারবেন ২৬টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল । আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি স্বয়ং প্রধানমন্ত্রী! মঙ্গলবারের বৈঠকে অংশগ্রহণকারী নেতা ও নেত্রীদের দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছেন তিনি ।
মঙ্গলবার সকালে ভার্চুয়াল মাধ্যমে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এই অনুষ্ঠানেই তাঁর দাবি, দেশতন্ত্র নয়, পরিবারতন্ত্রই এই বিরোধীদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ।বক্তৃতায় আরও সুর চড়িয়ে তিনি বলেন, বিরোধীদের মন্ত্র হয়ে দাঁড়িয়েছে ‘অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, ফর দ্য ফ্যামিলি’ ।
ইতিমধ্যেই বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।বৈঠকে যোগ দেবেন, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, নিতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন প্রমুখ । মূলত ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-কে হারাতেই বিরোধীদের এই জোট বৈঠক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

