রহস্যজনক ভাবে শয়ন কক্ষ থেকে যুবতীর রক্তাক্ত ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হল। পা বেয়ে রক্তপাত হওয়ায় ওই যুবতীকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।
রায়গঞ্জের নট্টপাড়া এলাকায় এক যুবতীর রক্তাক্ত ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মৃত ওই যুবতীর নাম সরস্বতী দাস। বুধবার রাতে নিজের শোবার ঘর থেকে ওই যুবতীর ফাঁস লাগানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।আর এই মৃত্যুকে ঘিরেই দানা বেঁধেছে রহস্য।ঘরের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হলেও যুবতীর পা বেয়ে রক্তপাত হওয়ায় এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছেননা মৃতার দাদা সহ প্রতিবেশীরা।
মৃতার দাদা সুদীপ দাস জানান,তিনি আলাদা বাড়িতে বসবাস করলেও বুধবার রাতে তিনি হঠাৎ বাড়িতে পুলিশ দেখে বুঝতে পারেন কিছু ঘটনা ঘটেছে এরপরই তিনি বোনের ঘরে ঢুকে দেখতে পান তাঁর বোনের মৃতদেহ ঝুলছে তবে মৃতদেহ ঝুললেও পা বেয়ে রক্ত পড়ার দাগ রয়েছে সেখান থেকেই সন্দেহ করা হচ্ছে খুনের।
ওই যুবতীর সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো, সেই যুবক বাড়িতে প্রায়ই আসআ-যাওয়া ছিল । এমনকি ঘটনা ঘটার আগে সন্ধ্যাবেলায় ওই যুবক মৃতার বাড়িতে এসেছিল । সেখান থেকেই মনে করা হচ্ছে ওই যুবক এই কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি রায়গঞ্জ থানায়। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ রায়গঞ্জ মেডিকেলের মর্গে নিয়ে আসে। মৃতের দাদার বক্তব্য পুলিশে অভিযোগ জানিয়ে লাভ হবেনা। পুলিশ টাকা নিয়ে সব করে । তার অভিযোগ, তারই চুরি যাওয়া মটর সাইকেল দু’বছর পরে পুলিশ উদ্ধার করে দিয়েছে পাঁচ হাজার দিয়ে মটর সাইকেল ফেরত পেয়েছেন। তাই অভিযোগ করে কি হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

