স্ত্রীকে গুলি করে খুন। বছর ৩১এর নিহতের নাম ছালিমা লস্কর সর্দার। অভিযুক্ত স্বামী বাবুরালি সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দক্ষিন ডেভিসাবাদ গ্রামে। রাতেই খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে ভালোবাসা করে বিয়ে করে ছালিমা ও বাবুরালী। বিয়ের পর থেকেই পনের টাকা পয়সার জন্য ছালিমাকে মারধর করতো বাবুরালি। নগদ টাকা, মোটর ভ্যান সহ বহু দাবি পূরণ করলেও কোনভাবেই অত্যাচার কমেনি ছালিমার উপর। অবশেষে সাংসারিক বিবাদের জেরেই স্ত্রীকে গুলি করে খুন করে স্বামী। মাথার পিছনে গুলি করে হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছালিমার।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

