মণিপুর নিয়ে নীরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী

খোলা মাঠে প্রথমে গণধর্ষণ । পরে বিবস্ত্র করে দুই মহিলাকে একদল পুরুষ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে । শুধু তাই নয় সেই সময়ও ওই দুই মহিলার উপর চলছে ক্রমাগত শারীরিক নির্যাতন । মণিপুরের এমনই এক পাশবিক ঘটনার ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে । এই ঘটনা যে সত্যিই ঘটেছে তাও স্বীকার করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং । দিয়েছিলেন দোষীদের শাস্তির আশ্বাসও ।

শুধু এখানেই শেষ নয় মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ‘দেশের সম্মানহানি হচ্ছে, কাউকে রেয়াত করা হবে না’ বৃহস্পতিবার বাদল অধিবেশনের শুরুতেই মণিপুরের ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘মণিপুরের মেয়েদের সঙ্গে জা ঘটেছে তা ক্ষমা যোগ্য নয়, দোষীদের ছাড় দেওয়া হবে না’ । একই সাথে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মেয়েদের সুরক্ষার বিষয়ে কড়া হওয়ার বার্তাও দেন নরেন্দ্র মোদী ।

বৃহস্পতিবার বাদল অধিবেশনের শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী কড়া বার্তা দেন মণিপুরের পাশবিক ঘটনা নিয়ে । তবে এই নিকৃষ্ট ঘটনায় বিরোধীরা একযোগে আঙ্গুল তুলেছে দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা নিয়ে ।

গোষ্ঠীহিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সুপ্রিম কোর্টও। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অবিলম্বে এ নিয়ে কেন্দ্র এবং মণিপুর সরকারের রিপোর্ট তলব করেছে। সেই সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের হুঁশিয়ারি, ‘‘বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে সরকার কোনও পদক্ষেপ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে বাধ্য হবে।’’ শুক্রবার আবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube