জ্যামার ব্যবহার করে ডাকাতি!

জ্যামার ব্যবহার করে ডাকাতির ঘটনায় ধৃত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলো চুঁচুড়া আদালত । ২০২১ সালের ২১ সেপ্টেম্বর এক স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির ঘটনা ঘটে ।

অভিযোগ উঠেছে, চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি করতে এলে ভাইজাক থেকে সিসিটিভি দেখে পুলিশে খবর দেন সেখানকার আধিকারিকরা । ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর ধরা পড়ে বিহারের তিন দুষ্কৃতী ।

সোমবার অভিযুক্ত বিট্টু কুমার ওরফে করণ, গুড্ডু কুমার ওরফে ধর্মেন্দ্র ও ছোট্টুকে চুঁচুড়া আদালত দোষী সাব্যস্ত করে , তাদের সাজা ঘোষণা করেন বিচারক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube