২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ঘিরে উন্মাদনা তুঙ্গে। সকাল ৪.৩০ মিনিট থেকে শিয়ালদহ স্টেশনে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে শহিদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তারা।
শিয়ালদহ স্টেশনে তৃণমূল ছাত্র যুবদের ক্যাম্প বানানো হয়েছে। রয়েছে মেডিক্যাল ক্যাম্প ও হেল্প ডেস্ক। সমর্থকরা সেখানে পৌঁছলে তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল মঞ্চ থেকে আগামী দিনের জন্য কি নির্দেশ দেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী সেই দিকেই তাকিয়ে তারা।
এই শহিদ দিবস উপলক্ষে জনজোয়ারে ভাসতে পারে শহর কলকাতা । সেই সুবাদেই আগে থেকেই তৎপর কলকাতা পুলিশ । প্রস্তুতি এবং নিরাপত্তায় জোর দিয়েছে পুলিশ । ২১শে জুলাই শহর কলকাতার বিস্তীর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর ।
কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে । আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত, স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ।
কলকাতা পুলিশের অধীন সমস্ত এলাকায় শুক্রবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের মালবাহী যান চালানো যাবে না (ব্যতিক্রম গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল এবং দুধ পরিবহণকারী যান) ।
জমায়েত মিছিলের পথ থাকবে,
১. শ্যামবাজার পাঁচমাথা মোড়:- ভূপেন বসু অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে, বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট ও গণেশ চন্দ্র অ্যাভিনিউ হয়ে ধর্মতলা মূল ম ঢুকবে এই মিছিল।
১. হাজরা মোড় :- শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে, আশুতোষ মুখার্জী রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ঢুকবে এই মিছিল।
৩. হাওড়া স্টেশন:- ব্রেবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস ও পোদ্দার কোর্ট হয়ে এই মিছিল ধর্মতলায় ঢুকবে।
৪. শিয়ালদহ স্টেশন :- এজিসি বোস রোড , মৌলালির এস এন ব্যানার্জি রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে এই মিছিল ধর্মতলা ঢুকবে
৫. কলকাতা স্টেশন:- রায়চরণ সাধুখাঁ রোড আরজি কর রোড , শ্যামবাজার, বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট গনেশ চন্দ্র অ্যাভিনিউ চিত্ররঞ্জন অ্যাভিনিউ হয়ে এই মিছিল ধর্মতলা ঢুকবে। ৬. বন্দর এলাকা:- গার্ডেনরিচ রোড, বাবুবাজার, খিদিরপুর মোড়, হেস্টিংস মোড় হয়ে খিদিরপুর রোড ধরে এই মিছিল ধর্মতলার ঢুকবে।
৭. ট্যাংরা:- গোবিন্দ খটিক রোড, পুলিন খটিক রোড হয়ে ধরে, মৌলালি এস.এন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল ধর্মতলা ঢুকবে।
৮. গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা :- এখান থেকে তৃণমূল কর্মী সমর্থকরা বাস ধরে হাজরা মোড়ে আসবেন। হাজরা মোর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে আশুতোষ মুখার্জী রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ঢুকবে এই মিছিল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

