।। স্বর্ণালী মান্না ।।
২০২২ সালে প্রকাশিত হয় সরকারি চাকরির ফল । ২০২৩ সাল এসে গেলেও এখনও পর্যন্ত অধরা নিয়োগ । বুধবার নিয়োগের দাবিতে আবারও পথে নামলেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পুলিশ কনস্টেবলরা । শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন হবু পুলিশ কনস্টেবলরা ।
পরীক্ষা দিয়ে সফল হয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তাঁরা । বছর ঘুরে গেলেও নিজেদের অধিকার থেকে এখনও বঞ্চিত হয়ে রয়েছেন তাঁরা, এমনই অভিযোগ চাকরিপ্রার্থীদের । রাজ্য সরকার ও পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল চাকরিপ্রার্থী মঞ্চ । অভিযোগের সুরে চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্যে মোট শূন্যপদ ৫৬ হাজার । তা সত্ত্বেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ হয়নি একাংশের ।
অন্যদিকে আন্দোলনকারীদের আরও অভিযোগ, রাজ্য পুলিশের স্থায়ী কর্মীদের বদলে নিয়োগ চলছে সিভিক ভলান্টিয়ারদের । এই সিভিক ভলান্টিয়ারদের দিতে হচ্ছে না কোনও পরীক্ষাই, তা সত্ত্বেও চলছে এদের নিয়োগ ।
এদিন শহর কলকাতায় মিছিল করলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও । শহিদ মিনার থেকে হাজরা অবধি মিছিল করলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা । নিজের যোগ্যতায় পাওয়া চাকরিতে নিযুক্ত হতে এখন মিছিল আর আন্দোলনই ভরসা তাঁদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

