ঝুলন্ত মৃতদেহ উদ্ধার!

আম গাছ থেকে এক নাবালিকা ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বুধবার । মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর এলাকায় । 

এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ একটি আম গাছ থেকে দুই জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম মেহেরাজুন; তাঁর বয়স হয়েছিল ১৫ বছর । অপর দিকে মৃত যুবকের নাম জসিমুদ্দিন আহাম্মেদ; তাঁর বয়স হয়েছিল ২৫ বছর ।

সুত্রের খবর অনুযায়ী মৃত যুবক কালিয়াগঞ্জের বাসিন্দা । তবে কী কারণে আত্মঘাতী হলেন তারা দু’জনে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে । ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube