আবারও হাতির হানা লোকালয়ে । এবার প্রাণ গেল এক বৃদ্ধের । মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘরের বাইরে জল খেতে এসে হাতির আক্রমণে মৃত্যু হল ৬৩ বছরের এক প্রৌঢ়ের । জানা যাচ্ছে মৃত প্রৌঢ়ের নাম মণি ওঁরাও ।
মঙ্গলবার রাত ৯টা বেজে ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় । ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
মৃত মণি ওঁরাওয়ের আত্মীয় বিজয় মারান্ডি জানিয়েছেন, রাতে নিজের ঘরে খাবার খেয়ে ঘরের বাইরে জল খেতে গিয়েছিলেন মণি ওঁরাও । সেই সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন মণি ওঁরাও । তড়িঘড়ি তাকে উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষানা করেন ।
খবর পেয়ে বন দপ্তরের বিন্নাগুড়ি স্কোয়াডের আধাকারিকরা বীরপাড়া হাসপাতালে পৌঁছন । বনদপ্তর সূত্রে খবর, সরকারি নিয়মে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

