কলকাতায় রহস্যমৃত্যু চিকিৎসকের !

।। স্বর্ণালী মান্না ।।

খাস কলকাতায় রহস্যজনক ভাবে মারা গেলেন এক চিকিৎসক । কলকাতার এক বহুতলের নীচে পাওয়া গেল তাঁর রক্তাক্ত দেহ । সোমবার রাতে প্রগতি ময়দান থানা এলাকায়  এক বহুতলের নীচ থেকে উদ্ধার হয়  চিকিৎসক শুভঙ্কর চক্রবর্তীর মৃতদেহ ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক তাঁর বিদেশি বান্ধবীর সাথে ওই বহুতলে ভাড়ায় থাকতেন । তবে  চিকিৎসকের বাড়ি সল্টলেকে;  সেখানে তাঁর স্ত্রী ও সন্তান থাকেন বলেই জানা গিয়েছে । সুত্র মারফত জানা গিয়েছে,  চিকিৎসকের ওই বান্ধবী তাইল্যান্ডের বাসিন্দা  ।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তে জানা গিয়েছে, গতকাল চিকিৎসক তাঁর বান্ধবীর সাথে দেখা করতে রাত ১০টা নাগাদ আবাসনে আসেন । পিনপিনাট ফ্রুয়েটানান নামের ওই বিদেশী মহিলাকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চিকিৎসকের বাড়ি থেকে একটি ফোন আসায় তিনি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন । সেই সময় বাড়ির সদর দরজা খোলা না থাকায়, আবাসনের পাইপ বেয়েই নামার চেষ্টা করেন তিনি । যার জেরে পা পিছলে পড়ে যান ওই চিকিৎসক । একই সঙ্গে জানা যাচ্ছে মদ্যপ অবস্থায় ছিলেন চিকিৎসক ।

পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে নীল রতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাঁর মৃতদেহ । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

তবে এই ঘটনার জেরে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য । কার ফোন এসেছিল তাঁর কাছে? আর কেনই বা এত ব্যস্ততা আবাসন থেকে বেরিয়ে যাওয়ার যে পাইপ বেয়ে নামতে হল তাঁকে? সত্যিই কি পড়ে যান তিনি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube