এলাকায় চলছিল বেআইনি প্রমোটিং, এমনটাই অভিযোগ এক বাসিন্দার । এই বেআইনি প্রমোটারির বিরুদ্ধে সরব হওয়ায় আক্রান্ত হলেন দক্ষিণ বাকসারা কেটোপোল এলাকার বাসিন্দা মঞ্জুর আলম ও তার পরিবার । ঘটনাটি ঘটে রবিবার রাতে ।
অভিযোগ তোলা হয়েছে, প্রমোটার ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজ আলম ও মোহাম্মদ জাভেদের বিরুদ্ধে । জানা গিয়েছে, এরা বেআইনি প্রমোটিং করছেন এলাকায় । এমনই অভিযোগ করেন মঞ্জুর আলম নামে এক স্থানীয় বাসিন্দা । ইতিমধ্যেই হাওড়া পুরসভায় এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে । সেকারনেই দুই প্রমোটর দলবল নিয়ে তাদের উপর চড়াও হন ।
অন্যদিকে সিরাজ আলম জানান তিনি কোনও প্রোমোটার নন, তিনি একজন কন্ট্রাক্টর । জমির মালিকের সঙ্গে তাদের কী আইনি বিবাদ চলছে তা তার জানা নেই । তাদের উপর মঞ্জুর আলম ও তার পরিবারের লোকজন চড়াও হয়ে মারধর করে বলে দাবি করেছেন তিনি । দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে সাতরাগাছি থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

