গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার!

ক্যানিং- সাত সকালে এক গৃহবধূর গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । মৃতার নাম অঞ্জলি নস্কর, তাঁর বয়স হয়েছিল ৪০ বছর । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের থুমকাঠি উত্তর মিঠাখালি গ্রামে । ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে । পাশাপাশি ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিগত বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূর । আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি । সূত্রের খবর, দেনাগ্রস্থ হয়ে পড়ার কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন মৃতা । ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী দিলিপ নস্করের সাথেই থাকতেন অঞ্জলি ।

এদিন সকালে দিলিপ ঘরের বাইরে বের হলেই ঘরে থাকা ধারালো বটি দিয়ে ওই গৃহবধূ নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন বলে দাবি পরিবার সুত্রে । ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আই সি সৌগত ঘোষ নিজেই ঘটনাস্থলে যান । সঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, এটা খুন না আত্মহত্যা সেই সব ঘটনা সম্পর্কেই তদন্ত শুরু হয়েছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube