বাদুরিয়ার পঞ্চায়েত ভোটের গণনা কেন্দ্র দিলীপ মেমোরিয়াল স্কুলের পিছনে পড়ে রয়েছে কংগ্রেসের ভোট দেওয়া ব্যালট । মঙ্গলবার ৫০০ এর উপরে ব্যালট পেপার পড়ে সেখানে ।ব্যালট পেপার গুলি জগন্নাথপুর পঞ্চায়েতের ২৩ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী আয়েশা বিবির ।
ব্যালট পেপার পড়ে থাকার খবর পেয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্যালট পেপার গুলি উদ্ধার করে । তাদের দাবি গণনা কেন্দ্র দিলীপ মেমোরিয়াল স্কুলের পিছনেই রয়েছে পুকুর; স্কুলের জানালা দিয়ে এই পুকুরেই ফেলা হয়েছে ব্যালট পেপারগুলি । এবং এই ভাবেই হারানো হয়েছে কংগ্রেস প্রার্থী আশা বিবিকে ।
ব্যালট পেপারগুলি নিয়ে আজ প্রার্থী এবং কংগ্রেসকর্মীরা যাবেন বাদুরিয়া বিডিও অফিসে । সেখানে বিডিও-র সঙ্গে কথা বলবেন এবং ব্যালট পেপারগুলো তার কাছে জমা দেবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

