বিজেপির বিক্ষোভ ডেপুটেশনে উত্তেজনা ছড়াল বিডিও অফিস চত্ত্বরে

জামুরিয়া, পশ্চিম বর্ধমান:  শুক্রবার বিজেপির বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে চরম উত্তেজনা জামুড়িয়ার বিডিও অফিস এলাকায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের । ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মূল গেটের সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের ।

বিজেপির অভিযোগ, মনোনয়ন থেকে শুরু করে ভোটের দিন ও গণনার দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল; প্রশাসনের প্রত্যক্ষ মদতে লুঠ হয়েছে বলে দাবি করে তার প্রতিবাদেই এদিন বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন ছিল বিজেপির । কিন্তু এদিন এই কর্মসূচির জন্য বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি ছিল । এমনকি ছিল পুলিশি ব্যারিকেড পর্যন্ত ।

বিজেপি-র নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় । তাতে বিজেপি-র কর্মীরা আহত হন বলে অভিযোগ আনা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube