আবারও উদ্ধার করা হল পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার । মঙ্গলবার নদীয়ার কৃষ্ণগঞ্জে মাথাভাঙ্গা নদীর ধার থেকে বৈধ ব্যালট পেপার উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । বৈধ ব্যালট ঘিরে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে ।
সকাল বেলায় নদীর ধারে গিয়ে এক শিশু প্রথমে দেখতে পায় নদীর তীরে পড়ে রয়েছে কিছু ব্যালট পেপার । সেই শিশু দোকানের মালিককে গিয়ে খবর দেয় । খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির কর্মী সহ স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ।
গ্রামবাসীদের দাবি কীভাবে ভোটের পরে নদীর ধারে এল এই ব্যালট পেপার ? উপরন্তু এই বৈধ ব্যালট পেপারগুলিতে স্পষ্ট রয়েছে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোট, রয়েছে সিপিএম পঞ্চায়েত প্রার্থীর ভোট, রয়েছে বিজেপির গ্রামের পঞ্চায়েতের ভোট । স্থানীয়দের দাবি শাসকদলের নেতাদের ভোটে জয়ী করবার জন্যেই এই কাজ করা হয়েছে । এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা কৃষ্ণনগর মাজদিয়া শিব নিবাস মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

