।।স্বর্ণালী মান্না ।।
সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । শুক্রবার বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তাঁর জেরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর । সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন আইনজীবীদের একাংশ । ইতিমধ্যেই আদালতে গ্রহণ করা হয়েছে সেই মামলা ।
শুক্রবার এসএসকেএম হাসপাতালে পঞ্চায়েত নির্বাচনের সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে আসেন তৃণমূলের সাধারণ সম্পাদক । সেখানেই বিচারপতির নাম উল্লেখ করে তিনি বলেন অপরাধীদের রক্ষাকবচ দিচ্ছেন তিনি । এহেন মন্তব্যের জেরে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ করার দাবি জানান ।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে আইনজীবীদের একাংশ । একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বক্তব্য, আগেও বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন সাংসদ, তাই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওার আবেদন জানান আইনজীবীরা । ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করা হয় আদালতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

