নির্বাচনের ফলাফলের পরও চলছে সাদা থানের আতঙ্ক!

ঠিক যেন উলোট পুরান । বিরোধীদের পর এবার তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা রেখে দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মী তরুণ জানা ও তার পরিবারের লোকজনদের । তারপর থেকে আতঙ্কিত তিনি ও তার পরিবারের লোকজনেরা ।

ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সাদা থান ও রজনীগন্ধার মালা উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৫ নম্বর বুথের এলাকায় । এবারের নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন তৃণমূলের চম্পা বৈরাগী । আর এই তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ছিলেন তরুণ জানা ।

পেশায় বাস কন্ডাকটার তরুণ এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে বুথের সংগঠন মজবুত করার কাজ করেছিলেন পাশাপাশি ২৫৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থীর এজেন্ট ছিলেন । তাই তার বাড়ির সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা ফেলে রেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube