আক্রান্ত বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে সুকান্ত মজুমদার

হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথের আক্রান্ত বিজেপি প্রার্থী সঞ্জয় মন্ডলকে বসিরহাট জেলা হাসপাতালে দেখতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সুকান্ত মজুমদার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে আক্রান্ত সঞ্জয় মন্ডলের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা কেমন আছে জানতে চান ।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি প্রার্থী সঞ্জয় মন্ডলকে যারা মারধর করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম চোর বলে আখ্যা দেন বিজেপি রাজ্য সভাপতি । তাঁর মতে, চোর হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নোবেল পুরস্কার পাওয়া উচিত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube