সালারে বোমা বিস্ফোরণে আহত ২ শিশু

পঞ্চায়েত নির্বাচনের পরে আবারও ঘটল বোমা বিস্ফোরণ । এবার বোমা ফেটে আহত হল দুইজন শিশু । শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে বাবলা পশ্চিমপাড়া গ্রামে । আহত অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অন্যান্য দিনের মতোই দুইজন শিশু যায় বাবলা পশ্চিমপাড়া গ্রামের পুকুরের পাশে । সেখানে তাঁরা দেখতে পায় দু’টি  কৌটো । গ্রামের পুকুরের ধারে পড়ে থাকা সেই কৌটো দু’টি দেখে তাঁরা ভাবে সেটির মধ্যে কোনও পয়সা থাকতে পারে । একথা ভেবে তাঁরা সেই দু’টি কৌটো নিয়ে এসে রাস্তায় বারি মেরে খুলতে গিয়েই হঠাৎই তীব্র বিস্ফোরণ ঘটে যায় । 

কৌটো বোমা ফেটেই আহত হয় ওই  দুইজন শিশু । স্হানীয় বাসিন্দারা বোমার আওয়াজ শুনেই তড়িঘড়ি ছুটে আসেন ।  গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে তাঁরা সালার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।

গ্রামের পুকুরের পাশে এই ভাবে কৌটো বোমা কে বা কারা ফেলে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন  । তবে পঞ্চায়েত নির্বাচনের পর্ব মিটে গেলেও, এখন গ্রামীন এলাকায় এই ভাবে বোমা ফেলে রাখার কারণে বোমা বিস্ফোরণ ঘটছে; প্রাণ হানি হচ্ছে মানুষের ।  দোষীদের শাস্তির দাবি করেছেন আহত শিশুর পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube