বউ আনতে গিয়ে বরযাত্রীর কপালে জুটল মার!

পাত্রীকে মেকআপ করানো নিয়ে কনেপক্ষ ও বরপক্ষের বচসা। যা ঘটল তা শুনে অবাক হবেন আপনিও। পাত্রী কে আনতে গিয়ে বরপক্ষ কে মারধরের অভিযোগ উঠল কনেপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়। গুরুতর আহত হয়েছেন বর সহ মোট ৫জন। আহত অবস্থায় সকলেই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুরে বেধড়ক মারধর করা হয় বরপক্ষকে। সাগরদিঘি থানার সেখদিঘি এলাকার বাসিন্দা মিনারুল সেখ তাদের বরযাত্রীকে সঙ্গে করে নিয়ে এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়। গত এগারো মাস আগে নিয়ম মেনেই বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু বিবাহ সম্পন্ন হলেও অনুষ্ঠান হয়নি। ফলে অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে । আর সেই অনুষ্ঠানে পাত্রী কে বরপক্ষ তাদের বাড়ি নিয়ে যাবে বলেই বরযাত্রীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন পাত্রীর বাড়িতে। কিন্তু বিয়ের বাড়ি আনন্দে কাটলেও হঠাৎই যেন তাল কেটে গেল সব কিছু।

কনে সাজানোকে কেন্দ্র করে বচসা তৈরি হয়। ছেলের বাড়ির দাবি ছিল, ‘সাদা-মাটা’ মেকআপ করাতে হবে। লিপস্টিক ও টিপ পড়ানো যাবে না। কিন্তু কনে পক্ষের দাবি ছিল তারা সাজিয়ে পাঠাবেন তাদের বাড়ির মেয়েকে। এই নিয়ে শুরু হয় বচসা । কনেপক্ষ ও বরপক্ষ মধ্যে বচসা, কনেপক্ষ উত্তেজিত হয়ে পাত্রকে মারধর করা হয়। এমনকি বাবা ভাই বেশ কয়েকজন কে মারধর করা হয়েছে। বাঁশ ও কাঠ দিয়ে মারধর করা হয়। মোট ৫জন গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube