জলের বোতল ভেবে কার্বলিক অ্যাসিড ছোড়াছুড়ি করতে গিয়ে গুরুতর আহত ৪ স্কুল পড়ুয়া।
জল ভেবে কার্বলিক অ্যাসিডের বোতল নিয়ে ছোড়াছুড়ি করতে গিয়ে অ্যাসিডে আহত হল চার শিশু। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভোট কর্মীদের জন্য কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছিল এলাকায় সাপ ও পোকামাকড়ের হাত থেকে বাঁচতে। ভোটের পর স্কুল খুলেছে, আর স্কুলে এসে বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে অ্যাসিডের বোতলকে জলের বোতল ভেবে ছোড়াছুঁড়ি করতে গেলে সেই কার্বলিক অ্যাসিড লেগে চার শিশু জখম হয়। যাদের সকলের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ৬ নম্বর সোনাখালী প্রাথমিক স্কুলে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

