রবিবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । অভিযোগের তির বিজেপির দিকে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হুসেন এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ ।
এদিন জানা গিয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার তৃণমূল কর্মী বিমল দাসের বাড়িতে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বিমল দাসের ভাইপো অভিযোগের সুরে বলেন, বিজেপি আশ্রিত দুই জন দুষ্কৃতী পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে ।
বিমল বাবুর স্ত্রী জানিয়েছেন গতবারের বিজেপির লোকজনই এই ঘটনা ঘটিয়েছে । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল ব্লক সভাপতি জাকির হুসেন এবং রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কৌশিক গুণ । তাদের আশ্বাস, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ।
এই বিষয়ে বিজেপির প্রাক্তন সদস্যের স্বামী অরুণ বর্ধনকে বারবার ফোন করা হলে তিনি ফোন তোলেননি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

