পঞ্চায়েত পর্বে উঠে এসেছিল ভাঙ্গড়ের ভয়ঙ্কর এক ছবি । ভাঙ্গড়ের সেই সন্ত্রাসের ঘটনায় এবার গ্রেফতার করা হল তিন আইএসএফ কর্মীকে । মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ওই তিন ধৃতের বিরুদ্ধে । ধৃতদের নাম কারিমুল মোল্লা, আশাদুল মোল্লা ও রাহুল মোল্লা ।
সংঘর্ষ, বোমা, গুলি ছোড়ার অভিযোগ আনা হয় ধৃতদের বিরুদ্ধে । বোমাবাজির সঙ্গে যোগ আছে কি না তদন্ত করে তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার পর থেকেই কার্যত দীঘা সহ বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিল এরা তিনজন । রবিবার রাতে দমদম থানার এয়ারপোর্ট এলাকার হোটেলে ছিল কারিমুল মোল্লা, আশাদুল মোল্লা ও রাহুল মোল্লা ।
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ কর্মীরা সেখানে হানা দিয়ে এদেরকে গ্রেফতার করেছে। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

