স্কুলের সুনাম খারাপ হয়েছে তাই আগামী দিনে নির্বাচনের গণনা কেন্দ্র অন্যত্র সরিয়ে দেওয়া হোক; এমন দাবি তুলে সবর হলেন পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে বিশৃঙ্খলা, মারপিট হওয়া অশোকনগরের সেই বিদ্যালয়ের পড়ুয়ারা । সোমবার এই বিষয়ে প্রতিবাদ জানায় স্কুলের পড়ুয়ারা ।
কেউ খেয়ে নিচ্ছে ব্যালট পেপার, কেউ ব্যালট পেপার নিয়ে ফেলে দিচ্ছে পাশের পুকুরে । আবার মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করা হচ্ছে কাউকে । সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে স্কুলের ভেতরে ও বাইরে এমন বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্জ কাঁদানে গ্যাসের সেল যেমন ফাটাতে হয়েছে তেমনই পাল্টা বোমাবাজির ঘটনাও ঘটেছে ।
সব মিলিয়ে গণনা কেন্দ্র হিসাবে বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের নাম । আর তাতে খারাপ হয়েছে স্কুলের সুনাম । এমনটা মনে করে সোমবার স্কুল খুলতেই দুপুরে দেখা গেল ওই স্কুলের পড়ুয়াদের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে । স্কুলের সামনে পোস্টারিংও করা হয় । মূলত নির্বাচনের গণনা কেন্দ্র হিসেবে তাদের প্রিয় অশোকনগর বয়েজ সেকেন্ডারি বিদ্যালয়কে দেখতে চান না, এমনটাী উল্লেখ করেছে পড়ুয়ারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

