আবারও প্রচুর ব্যালট পেপার উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । হুগলির পাণ্ডুয়ার বৈঁচিতে ঘটল এমনই ঘটনা । সোমবার স্থানীয় বাসিন্দারা হঠাৎই খুজে পান প্রচুর ব্যালট পেপার ।
অভিযোগ উঠছে, এই ব্লকের গণনা কেন্দ্র হয়েছিল বৈঁচি জিটি রোড সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ । হঠাৎই আজ সোমবার স্থানীয়রা দেখতে পান ওই কলেজ ক্যাম্পাসের পিছনে জলাশয়ের ধারে ৪৭ নম্বর পঞ্চায়েত সমিতির বেশ কিছু ভোট দেওয়া ব্যালট পড়ে রয়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা । সিপিএম, তৃণমূল নেতাদের দাবী এর জবাব রিটার্নিং অফিসারকে দিতে হবে । অন্যদিকে, বিজেপির দাবি, এই ঘটনায় যুক্ত রয়েছেন তৃণমূল কর্মীরা । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

