সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন ইসলামপুরের বিধায়ক

তৃণমূল কংগ্রেসের হাতে সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । রবিবার ইসলামপুর  ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের  বুধাগছ, দিঘিরপাড় গ্রামের সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন তিনি । পঞ্চায়েত ভোটে করিম চৌধুরী অনুগামী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার অভিযোগে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা করিম অনুগামীদের বাড়ি ভাঙচুর করেন । পাশাপাশি উঠেছিল মারধর করার অভিযোগও ।

তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে পুরুষ শূন্য গ্রাম । তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে মহিলারা আতঙ্কিত হয়ে রয়েছেন । বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্বেও তিনি কোনও পদক্ষেপ নিচ্ছেন না । এই অত্যাচার বন্ধ না হলে তিনি সরকারের কাজকর্মের বিধোধিতা চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন তিনি ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের দাবি, যারা বাড়ি ঘর ছেড়ে বাইরে আছেন ভোটের দিন তারা এলাকায় গুলি চালিয়ে ভোট বন্ধ করে দিয়েছিলেন । সেই অভিযোগে পুলিশ তাদের খুঁজছে । গ্রেফতারি এড়াতেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন । বিধায়ক না জেনে এলাকায় অশান্তি তৈরি করতেই মিথ্যা অভিযোগ করছেন বলে তাঁর দাবি । পাশাপাশি জানা গিয়েছে, বিধায়ক করিম চৌধুরী ভুজাগছ গ্রামে পার্শ্ববর্তী গ্রামে যেতে চাইলে জাকির হোসেনের অনুগামীরা বাধা দিলে বিধায়ক সেখান থেকে ফিরে আসেন ।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিরোধিতা আজ সকলের জানা । দুইজনের বিরোধিতা আরও বাড়ে পঞ্চায়েত নির্বাচনে । জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক করিম অনুগামীকে প্রার্থী না করায় বিধায়ক তার অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করান । দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করায় ভোটের দিন থেকেই শুরু হয় মারধর, বাড়িঘর ভাঙচুর ।

গণনার পর এই অত্যাচার আরও বাড়ে । শনিবার অনুগামীদের দেখতে ভুলাগছ গ্রামে গিয়েছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী । তার কাছে আক্রান্তদের পরিবারের লোকেরা কষ্টের কথা বলেন । বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানান, ভোটের দিন থেকেই সন্ত্রাসবাদী জাকির হোসেনের লোকেরা তার অনুগামীর লোকেদের মারধর, বাড়িঘর ভাঙচুর এবং ফসল কেটে নিয়ে যাচ্ছে । এই অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত তিনি সন্ত্রাস বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গে দেখা করবেন ।

বিধায়কের অভিযোগের পাল্টা আক্রামণেরর পথে হাটছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন । জাকির হোসেন অভিযোগ করেছেন, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন বিধায়ক । তিনি এলাকার মানুষের সমস্যা কিছুই জানেন না; কারণ তার সকাল হয় দুপুর ১২ টার পর । বিধায়কের সফরকে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube