মগরাহাট: দুই মদ্যপ প্রতিবেশীর বচসার জেরে খুন হলেন একজন । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার বাঁকিপুর এলাকায় । ঘটনায় মৃত্যু হয় দাইহান গাজী নামক এক ব্যক্তির ।
নিহত দাইহান গাজীর পরিবারের লোকজনের অভিযোগ, রবিবার রাতে এলাকায় একটি অনুষ্ঠান চলছিল; সেখানে দাইহান গাজীর সাথে বচসা শুরু হলে গ্রামের মানুষজন তাকে বাড়িতে পৌঁছে দেন । পরে প্রতিবেশী নুরুদ্দিন গাজী মদ্যপ অবস্থায় গালিগালাজ করায় তার প্রতিবাদ করেন দাইহান । এরপরেই দাইহান গাজীকে বেধড়ক মারধর করে নুরুদ্দিন গাজী ।
ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়লে দাইহান গাজীকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । ঘটনায় প্রতিবেশী নুরুদ্দিন গাজীর উপর খুনের অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের লোকজন । অন্যদিকে মগরাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

