।। স্বর্ণালী মান্না ।।
সম্প্রতি মিটেছে বাংলার পঞ্চায়েত পর্ব, এখন পাখির চোখ লোকসভা নির্বাচন । আর সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে বিরোধী জোটের বৈঠক । মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত বেঙ্গালুরু । সোমবার কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধির পক্ষ থেকে একটি নৈশভোজের আয়োজন করা হলেও, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন থাকছে । সম্প্রতি তাঁর বা পায়ে অস্ত্রোপচার হওয়ার ফলে সম্ভবত নৈশভোজে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী ।
আগামী মঙ্গলবার বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে বিরোধীদের বৈঠক । সেই বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে মুখোমুখি হবেন সনিয়া গান্ধি-মমতা বন্দ্যোপাধ্যায় । গতবার পাটনার বৈঠকে নিজেদের মতবিরোধকে সরিয়ে রেখে একত্রিত হয়েছিল ১৭টি বিরোধী দল । এবার শোনা যাচ্ছে প্রায় ২৪টি বিরোধী দল অংশ নিতে চলেছে বেঙ্গালুরুর এই বৈঠকে ।
বাংলার পঞ্চায়েত নির্বাচনে বাম, কংগ্রেস, তৃণমূল একে অপরের বিরুদ্ধে জোর টক্কর দিয়েছে । তবে আঞ্চলিক লড়াইকে দূরে সরিয়ে জাতীয় স্তরে পাশাপাশিই তাঁরা লড়াই করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল । গত ২৩ জুনের পাটনার বৈঠকে সরকার বিরোধী ঐক্য গঠনের জন্য রীতিমতো একটি ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করে রাজনৈতিক মোকাবিলার কথা সামনে আনা হয়েছিল । এবার মনে করা হচ্ছে সেই পথেই এগিয়ে যাচ্ছে এই বিরোধী জোট ।
এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য, পাটনার বৈঠকে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মতবিরোধ ছিল চোখে পড়ার মতো । দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস স্পষ্ট বক্তব্য রাখছে না বলে দাবি করে, বাকবিতণ্ডায় জড়িয়ে যান আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের রাহুল গান্ধী । তবে মঙ্গলবার এই বিরোধী বৈঠকে কী হয় সেটাই হচ্ছে দেখার বিষয় ।
অন্যদিকে আজকের নৈশভোজে না হলেও, আগামিকাল বৈঠকে মুখোমুখি হতে চলেছেন সনিয়া গান্ধি-মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি দুরত্ব বাড়তে শুরু করেছিল কংগ্রেস-তৃণমূল শিবিরে । রাজনীতির বাইরেও যে সুসম্পর্ক রয়েছে দুই নেত্রীর মধ্যে, তার জেরেই আবারও কাছাকাছি আসতে শুরু করবে দুই দল, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

