মুর্শিদাবাদে আবারও উদ্ধার বোমা

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও ফের তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে । রবিবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত নিমা গ্রাম থেকে উদ্ধার করা হল বালতি ভর্তি তাজা বোমা । নিমা গ্রামের পাশাপাশি একই সঙ্গে সুন্দরপুর থেকেও বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ ।

শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা সহ রেজিনগরের বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করা হয় । পঞ্চায়েত নির্বাচন ও ফলাফল মিটে গেলেও বোমা বারুদের আঁতুরঘরে পরিণত হয়েছে মুর্শিদাবাদ জেলা । প্রত্যেক দিন উদ্ধার হয়ে চলেছে বোমা ।

ইতিমধ্যেই শনিবার সকালে সালারে বোমা ফেটে আহত হয় দুইজন শিশু । তবে রবিবার সাত সকালে এই বোমা উদ্ধারের ঘটনায় আরও একবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বোমা নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই বোম স্কোয়াডের প্রতিনিধি দলকে খবর দেওয়া হয় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube