পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও রাজ্যে এখনও চলছে হানাহানি । দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় শুক্রবার এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনা সামনে উঠে এল ।
শুক্রবার রাত ১০টা নাগাদ প্রলয় মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয় । স্থানীয় সুত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তি প্রমোটিংয়ের ব্যবসা করতেন । শুক্রবার রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতী । গুলির আঘাতেই মৃত্যু হয় প্রলয়ের । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আমতলা হাসপাতালে নিয়ে যান । হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এই অবস্থায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই ঘটনায় আটক করা হয়েছে ৩ জন ব্যক্তিকে । তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি । ইতিমধ্যেয়ই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

