পরাজিত তৃণমূলের প্রার্থী পুত্রবধু, উদ্ধার বিজেপি কর্মী শ্বশুরের ঝুলন্ত দেহ!

মালদহঃ মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ । বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় । গ্রামবাসীদের অভিযোগ বুরান মুর্মুর ছেলেই খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর বাবার দেহ ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, ঘরের বাইরে থেকে দরজাতে তালা মারা ছিল । এখনও পর্যন্ত ছেলে বিপ্লব মুর্মু পলাতক । পাশাপাশি উঠে আসছে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য । জানা গিয়েছে, বিপ্লবের স্ত্রী শর্মিলা মুর্মু এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন । কিন্তু বিজেপির কাছে হেরে যান তিনি ।

গ্রামবাসীদের অভিযোগ, এই পরাজয় মেনে নিতে পারেননি পুত্রবধু শর্মিলা মর্মু । গ্রামের বাসিন্দারা মৃতদেহ আটকে রেখেছেন । অভিযুক্ত ছেলে বিপ্লব মুর্মুকে পুলিশ যতক্ষণ না গ্রেফতার করছেন ততক্ষণ পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেবেন না গ্রামবাসীরা, এমনটাই দাবি তাঁদের । ইতিমধ্যে পুত্রবধু শর্মিলা মর্মুকে আটক করেছে পুলিশ ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বামনগোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী । এই ঘটনায় স্বভাবিকভাবেই উত্তেজনা রয়েছে গ্রামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube