।। স্বর্ণালী মান্না ।।
চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বালুরঘাট কলেজ । বালুরঘাট কলেজ গণনাকেন্দ্র থেকে উধাও হয়ে গেল সিসিটিভি ক্যামেরা । জানা যাচ্ছে একই সঙ্গে খোওয়া গিয়েছে মেমোরিকার্ডও । এমনই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বালুরঘাটের বিডিও ।
এবারের পঞ্চায়েত নির্বাচনের বালুরঘাট কলেজ ছিল এক গণনা কেন্দ্র ।নিয়ম মেনে সেখানে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা । তবে ইতিমধ্যেই চুরি হয়ে গিয়েছে সেই সিসিটিভি ক্যামেরা । শুধু তাই নয়, খোওয়া গিয়েছে মেমোরিকার্ডও । এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বালুরঘাটের বিডিও । তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও কিছুই জানা যায়নি ।
এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর । একটি ট্যুইট করে কারচুপির প্রশ্ন উস্কে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আদতেও কি সত্যি সত্যিই চুরি গিয়েছে সিসিটিভি ক্যামেরা ? নাকি বিরোধীদের করা কারচুপির অভিযোগ থেকে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা এই প্রশ্নই উঠছে ।
প্রসঙ্গত গত ১১ জুলাই এই গণনাকেন্দ্রের সামনেই গণনায় কারচুপির অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাতভর ধর্না বিক্ষোভ দেখিয়েছিলেন । আর আজ সামনে এল সিসিটিভি ক্যামেরা চুরি যাওয়ার ঘটনা । তদন্তের দাবি জানিয়ে সুকান্ত মজুমদার রাজত্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দেবেন বলে জানিয়েছেন । পাশাপাশি বৃহত্তর আন্দলনের পথে জাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

