তৃণমূলে যোগদান করলেই মিলবে টাকা ! মধ্যস্থতা করছেন খোদ বিজেপি নেতৃত্ব

পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের । পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি । আর তারপরেই এবার গুরুতর অভিযোগ উঠে এল পঞ্চায়েত নির্বাচনের জয়ী প্রার্থীদের মুখে ।

ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে আসছে দলে যোগদান করার প্রস্তাব । শুধু তাই নয়, বলা হচ্ছে, যোগদান করলেই মিলবে লক্ষ টাকা । আর তার মধ্যস্থতা করছেন বিজেপি দলেরই জেলা সভাপতি তপন ব্যানার্জি, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও অন্যান্য জেলা নেতৃত্বরা ।

এমনই গুরুতর অভিযোগ করেন বিজেপির জয়ী প্রার্থীরা । এমনকি তৃণমূলে যোগদান করলে মিলবে প্রধান ও উপপ্রধানের আসনও, দেওয়া হচ্ছে এমন আশ্বাসও । তাই বাধ্য হয়ে তারা নিজেদের দল বাঁচাতে ও অঞ্চল গড়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে ভীন রাজ্যে ঠাঁই নিয়েছেন । কারণ, তারা মনে করছেন বাড়ি গেলেই তাদের ওপর জোর দিয়ে তৃণমূলে যোগদান করানো হবে । এবং তৃনমূল অঞ্চল গঠন করবে । তাই দুই অঞ্চলের মোট ২২ জন জয়ী প্রাথীরা ইতিমধ্যে ভীনরাজ্যে আশ্রয় নিয়েছেন ।

এই বিষয়ে জেলা সভাপতি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে গভীর ষড়যন্ত্রের কথা জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube