গড়বেতায় বিজেপি পোলিং এজেন্টের উপর বর্বর অত্যাচার তৃণমূলের

সম্প্রতি মিটেছে পঞ্চায়েত নির্বাচন । গড়বেতা এক নম্বর ব্লকের ৭ নম্বর বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুনবেড়িয়া গ্রামে ফল ঘোষণার পরে গত ১৩ ই জুলাই বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাসকে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় । তৃণমূলের চারজন দুষ্কৃতী ব্যাপকভাবে মারধর করে তাঁকে । এমনকি তার মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ তলে হয়েছে । এমনই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ।

বরুণ রুইদাস বিজেপির পক্ষ থেকে খুনবেড়িয়া ৭৫ নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলেন । এই বুথে ইতিমধ্যেই তৃণমুল জয়লাভ করেছে । অভিযোগ উঠছে তারপরেই বরুণ রুইদাসের উপরে চড়াও হয় তৃণমূল সমর্থকরা । আহত অবস্থায় বিজেপি কর্মী বরুণ রুইদাস ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব । অভিযুক্তদের একজন গ্রেফতার হলেও বাকিরা এখনও অধরা রয়েছেন । যদিও তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube