আগরপাড়া সাউথ তারাপুকুর রোডের বাসিন্দা পেশায় শিক্ষক সোমনাথ সর্দার পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাড়ি কিনেছিলেন । অভিযোগ উঠছে বাড়ি কেনার পর থেকেই ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর হিমাংশু দেব তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন । বৃহষ্পতিবার শিক্ষক সোমনাথ বাবুকে কাউন্সিলরের বাড়িতে আসার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ আনা হয় ।
শিক্ষক সোমনাথ সর্দার কাউন্সিলরের বাড়িতে গেলে কাউন্সিলর টেবিল চাপরে তাকে পাঁচ লক্ষ টাকা দিতে বলেন । এত টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন শিক্ষক সোমনাথ সর্দার । অভিযোগ উঠছে, বৃহষ্পতিবার রাতে ২৫ থেকে ৩০ জন যুবক রাতে সোমনাথবাবুর বাড়িতে চড়াও হয়ে জানায় তাঁকে স্থানীয় কাউন্সিলরের সাথে দেখা করতে হবে পার্টি অফিসে ।
সোমনাথ সর্দারকে বাড়িতে না পেয়ে তার মেজভাইকে মারধর করে, তিন ভাইকে মারার হুমকি দিয়ে আসে তাঁরা । প্রাণনাশের হুমকির ভয়ে শিক্ষক সোমনাথ সর্দার বাড়ি ছাড়া হয়ে রয়েছেন । গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায় । শিক্ষকের কাছে ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর হিমাংশু দেব ।
ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন শিক্ষকসহ তার পরিবারের লোকজন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ । তৃণমূল কাউন্সিলরের এই ধরণের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

