তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! অভিযুক্ত আইএসএফ

শুক্রবার গভীর রাতে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে । কলকাতার হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওই তৃণমূল কর্মী । নিহতের নাম নান্টু গাজী । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ায় ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় তৃণমূল জিতে যাওয়ায় গতকাল অর্থাৎ শুক্রবার এলাকায় চলে বিজয় উৎসব । সেই ঘটনার পর, রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে । অভিযোগের আঙুল ওঠে আইএসএফ-এর দিকে । ঘটনায় এলাকার কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যান । তার পরেই আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায় । এরপর পালাতে গিয়ে এক তৃণমূল কর্মী, নান্টু গাজী, পড়ে যান । এরপর তাকে আইএসএফ কর্মীরা এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ আনা হয়েছে ।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী । আহতকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সাথে সাথেই সেখানকার চিকিৎসকরা কলকাতার হাসপাতালে তাকে রেফার করেন । সেখানেই মৃত্যু হয়েছে নান্টুর । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube