পুকুরে পড়ে মৃত্যু একরত্তির

Dead woman lying on the floor under white cloth with focus on hand

পুকুরে পড়ে মৃত্যু হলো এক শিশুর, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি এলাকার ঘটনা। মৃতের নাম অজয় শীল,বয়স আনুমানিক ৭।

জানা গেছে, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি বাজার এলাকার বাসিন্দা বাড়ির সদস্যদের চোখ এড়িয়ে বাড়ির পাশের পুকুরে কোনোভাবে পড়ে যায়। বাড়িতে দেখতে না পাওয়ায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এরপর পুকুর পাড়ে একটি ছাতা দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে নেমে উদ্ধার করা হয় অজয়কে।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় এলাকাবাসী।পরবর্তীকালে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ধূপগুড়ি থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube