একেই তো বৃষ্টি,তার উপর মাঝরাতে খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে। বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় রাতভর তাণ্ডব চালিয়ে ৬টি বাড়ি ভাঙল হাতির দল। পায়ে মাড়িয়ে নষ্ট করল পাটার ক্ষেত তলা।
রাতেই এলাকাবাসীরা জঙ্গলে তাড়িয়ে দেন হাতিগুলিকে। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।
খাবারের খোঁজে লোকালয়ে এসে রাতভর দস্যুগিরি চালাল হাতির পাল।
ভোরের আলো ফুটতে ধানের দেখা যায় পাটা ঠিক এবং বেশ কিছু বাড়ি হাতির তাণ্ডবে ভেঙ্গে যায় বেশ কিছু বাড়ি সুপারি গাছ নষ্ট করে গ্রাম দাপিয়ে সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে জঙ্গলে ফিরল গজরাজ। হাতির পাল তাণ্ডব চালাল বানাহাট ব্লকের চানাডিপা ও উত্তর চানাডিপা এলাকায়।
শুক্রবার গভীর রাতে চানাডিপা দেখা যায় ৬টি হাতি। মাঠে ফসল না-থাকায় তারা সোজা হানা দেয় গৃহস্থের বাড়িতে। ভাঙে বাড়ির তিনের বিরা, ধানের গোলা। গ্রামবাসীদের তাড়া খেয়ে এরপর তোতাপাড়া ফরেস্টে ফিরে যায় হাতির পাল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

