ভোররাতে খড়গপুর আইআইটি-তে আগুন । বিধ্বংসী আগুনে পুড়ে যায় আইআইটি খড়্গপুরের লাল বাহাদুর শাস্ত্রী হলের কমন রুম । জানা গিয়েছে রবিবার ভোর রাত তিনটে নাগাদ হঠাৎই আইআইটি লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন লেগে যায় ।
আগুনের জেরে ছাত্রদের থাকার বেডিং সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে সূত্রের খবর । আগুনের তীব্রতা এতটাই ছিল খড়গপুর এবং সালুয়া থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনের জেরে ভিতরে থাকা প্রত্যেকটি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা । গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশনে কলেজ ছুটি থাকায় ছাত্র-ছাত্রীরা সেখানে ছিলেন না । তার ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি । তবে ঠিক কী ভাবে আগুন ধরল, আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর সূত্রের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

