ধসের কবলে আসানসোল!

পশ্চিম বর্ধমান: আসানসোল খনি এলাকায় ফের নামল ধস । রাস্তায় দেখা দিয়েছে বড় বড় ফাটল । আসানসোল নগর নিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের আলডি যাওয়ার রাস্তা বসে গিয়েছে । রাস্তায় বড় বড় ফাটল সৃষ্টি হওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে অবৈধ খনন হয়েছিল এই এলাকায় । সেই কারণে ভূগর্ভস্থ মাটি আলগা হয়ে যায় । বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ মাটি আলগা হয়ে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে ।

ঝুঁকি নিয়েই এই ফাটল ধরার রাস্তা পারাপার করছেন মানুষজন । গত বছরই এই রাস্তা তৈরি হয়েছিল । এবার এই রাস্তা বসে যাওয়ায় অনেক টা ঘুরে যাতায়াত করতে হবে এলাকাবাসীদের ।যার জেরে কার্যত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের । ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে রাস্তার বিপদজনক অংশ ঘিরে দেওয়া হয়েছে । যদিও এলাকাবাসীদের দাবি, প্রশাসন এই পরিস্থিতির বিকল্প ব্যবস্থা করুক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube