মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী পদে কি তাহলে শরদ পাওয়ারের ‘বিদ্রোহী’ ভাইপো?

।। স্বর্ণালী মান্না ।।

মহারাষ্ট্রের রাজনীতিতে এল নাটকীয় মোড় । ৯ জন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের সরকারে যোগ দিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার । রবিবার রাজভবনে শপথ বাক্য পাঠ করলেন অজিত পাওয়ার সহ অন্যান্য নেতারা ।

সুত্র মারফৎ জানা যাচ্ছে উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শরদ-ভাইপো । শুধু তাই নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ পাবেন অন্যান্য দলত্যাগী বিধায়করাও । পাশাপাশি জানা যাচ্ছে, অজিত পাওয়ারের সাথে প্রায় ৪০ জন বিধায়কের সমর্থনও রয়েছে ।

বিগত কয়েকদিন ধরেই অজিত পাওয়ারের সঙ্গে তাঁর দলের শীর্ষ নেতৃত্বের দুরত্ব প্রায় বেড়েই চলছিল । এমনকি গত ১০ জুন শরদ পাওয়ার দলের দায়িত্ব কাদের হাতে দেবেন তা ঘোষণা করলেও, দেখা যায় সেই তালিকায় নাম ছিল না অজিত পাওয়ারের । অন্যদিকে কার্যকরী সভাপতির পদ দেওয়া হয়েছিল সুপ্রিয়া সুলে ও প্রফুল পটেলকে । মনের মতো গুরুত্বপূর্ণ পদ না পাওয়াতেই কি মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিলেন অজিত পাওয়ার ? প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube