মরশুমে প্রথম দীঘায় উঠলো ইলিশ। প্রায় ৪০থেকে ৫০ টন ইলিশ দীঘার মোহনার বাজারে আমদানি হয়েছে। ইলিশ দেখতে ও কিনতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।
ইলিশের সাইজ ওজনে যথেষ্ট ভালো। যা সুস্বাদু হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম ৫০০ থেকে ৭০০ টাকা। ৭০০ থেকে এক কেজি ওজনের দাম ৮০০ থেকে ১০০ টাকা। সাত থেকে ১০ দিন ট্রলার গুলি মাছ ধরতে বেরিয়েছিল সমুদ্রে। মাঝ সমুদ্রে ইলশে গুড়ি বৃষ্টি ও ইলিশের অনুকূল আবহাওয়ায় ইলিশ দেখা দিয়েছে বলে বলছেন মৎস্যজীবীরা। বেশ কিছু ট্রলার ইতিমধ্যে দীঘায় এসে ঠেকেছে। আরো ট্রলার সমুদ্রে আছে সেগুলো ফিরছে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন বাজারে আমদানি হয়ে যাবে দিঘার সুস্বাদু রূপোলি শস্য ইলিশ। রসনার ভোজনের দীঘার সুস্বাদু ইলিশ বাঙালির পাতে এবার উঠতে চলেছে। যা বিগত তিন বছর ধরে তেমন ভাবে দেখা মিলছিল না, দেখা দিল এবার দীঘার ইলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

