তারাপীঠে মা তারার রথযাত্রা

বীরভূম: তারাপীঠে ‘মা’ ঘুরবেন আজ রথে চড়ে, ভক্তদের করবেন আশীর্বাদ । বছরে শুধুমাত্র এই দিনটিতেই গর্ভগৃহ থেকে বাইরে বের করে আনা হয় মায়ের বিগ্রহ । রথে করে ঘোরানো হয় তারা মাকে । মঙ্গলবার রথযাত্রার প্রস্তুতি চলে বেশ কয়েকদিন ধরে ।

তারা মায়ের প্রতিকৃতি রথে প্রতিষ্ঠা করে করা হয় বিশেষ পুজো । এদিন রথেই উপবিষ্ট তারা মাকে আরতি করা হয় । রথঘর চত্বরে উপচে পড়ে ভক্তদের ভীড় । এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো-অর্চণা ।

অন্ন, ৫ রকমের ভাজা, মাছ ও অন্যান্য পদ সহকারে ভোগ নিবেদন করা হয় মা তারাকে । তারাপীঠে রথের দিনই তারা মা-র বিগ্রহ রথে ঘুরিয়ে সন্ধেয় ফের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় । তারপর সেখানে হয় সন্ধ্যারতি । এরপর ভোগে জিলিপি দেওয়া হয় মা তারাকে ।

সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে তারাপীঠে ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube