ভাসছে ডুয়ার্স

বৃহস্পতিবারের চেয়ে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের পরিস্থিতি কিছুটা ভাল, বৃষ্টি নতুন করে না হওয়ায়। তবে ভুটান পাহাড়ে বৃষ্টি হওয়ায় ডুয়ার্সের নদীগুলির জল বেড়েছে। নদী সংলগ্ন অসংরক্ষিত এলাকায় নদীর জল উপচে পড়েছে।

তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। গতকাল ডুয়ার্সের নাগরাকাটা,মেটেলি, ধুপগুড়ি, বানারহাট এলাকার অনেক জায়গাই প্লাবিত হয়েছে। অনেক জলবন্দী পরিবারকে এন ডি আর এফ উদ্ধার করে নিরাপদ ফ্লাড শেল্টারে নিয়ে এসেছে। বৃহষ্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি থামলেও আজ সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে।

জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নিজ মাঠ, পরেশমিত্র কলোনির শতাধিক পরিবার জলবন্দী। করলা নদীর জল উপচে তাদের ঘরবাড়ি প্লাবিত করেছে।
তিস্তা নিদীর অসংরক্ষিত এলাজায় লাল, জাতীয় সড়ক ৩১ এ জলঢাকা নদীতেও অসংরক্ষিত এলাকায় লাল। এই দুই নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube