প্রবল বৃষ্টির জেরে প্লাবিত ডুয়ার্সের একাধিক এলাকা

গত দু’দিন ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে মুষলধারে বৃষ্টি হচ্ছে । প্রতিটি নদী কানায় কানায় ভর্তি । নদী ফুঁসছে, তাই জল ঢুকতে শুরু করেছে নদীর পার্শ্ববর্তী এলাকায় । কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার উপক্রম ।

ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করেছে । ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল প্রতিটি ব্লকেই একই অবস্থা । ১২, ১৩ এবং ১৪ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর । ১৫ এবং ১৬ জুলাই মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

তবে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলি ফুলে ফেপে উঠেছে । বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করেছে । জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে । জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানান, প্লাবিত এলাকার মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।

পাশাপাশি জানা গিয়েছে, ডুয়ার্সের বিন্নাগুড়িতে ভুটানের পাহাড় থেকে নেমে আসছে জল । স্থানীয় বৃষ্টির কারণে ডুয়ার্সের বিন্নাগুড়ি থেকে বানারহাটের মধ্যে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বয়ে চলেছে জল । যার জেরে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে বহু চা বাগান । ভূটানের প্রবল বৃষ্টির জল পাহাড় থেকে নেমে ডুয়ার্সের বিন্নাগুড়ি, বানারহাটের অনেক এলাকায় বইছে ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube