তৃণমূলের পার্টি অফিসে হামলা, অভিযুক্ত সিপিএম!

পশ্চিম বর্ধমান: এবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে চলল ভাঙচুর । এই ঘটনার জেরে অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে । বুধবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্তারনগর গ্রামে ঘটল এমনই এক ঘটনা ।

তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । ভাঙচুরের পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া ও সোলার লাইট নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে । ঘটনাস্থলে রয়েছে রানীগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

এই গ্রামে পঞ্চায়েতের দু’টি আসন পেয়েছে সিপিএম । বুধবার রাতে তারা গ্রামে বিজয় মিছিল করে এবং সেই মিছিল থেকেই তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ আনা হয়েছে । একদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সিপিএমের প্রতি হুঁশিয়ারি দিয়েছে । আর অন্যদিকে, এই ঘটনাকে সিপিএম নেতৃত্ব নিন্দা করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube